কুমিল্লা | বঙ্গাব্দ

মা/দক ও সামাজিক অবক্ষয় রোধে মুরাদনগরে জনসমাবেশ

  • প্রকাশের তারিখ : 28-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উদ্যোগে মাদক ও সামাজিক অবক্ষয় রোধে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে এ জনসমাবেশের আয়োজন করেন  শ্রীকাইল ইউনিয়ন  সমাজ সংস্কারক ফোরাম।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুর রহমান। তিনি মাদকমুক্ত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও সমাজ সংস্কার ফোরামের মাধ্যমে মুরাদনগরসহ দেশের সর্বত্র  মাদকের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। শুধু পীরগীরি নয়, সামাজিক কাজে নীজকে সম্পৃক্ত করতে তিনি সর্বদা প্রস্তুত বলে জানান। 

শ্রীকাইল কৃষ্ণকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে  আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীকাইল সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বাবু শ্যামা প্রসাদ ভট্টাচার্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মনিরুল হক জর্জ, শ্রীকাইল সরকারি কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার,  বিশিষ্ট সমাজ সেবক মোমেন মিয়া। 

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক ও শ্রীকাইল বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম, শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইকবাল বাহার,  সাবেক চেয়ারম্যান মো. বশির, মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন শিক্ষানুরাগী  মো. আলমগীর সরকার, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল ও এমকে আই জাবেদ প্রমুখ।   

বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধ সম্ভব।

জনসমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ