কুমিল্লার নাঙ্গলকোটের চৌকুড়ী উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটি'র সভাপতি এম আরিফুল আলম নোমান ও সদস্যবৃন্দের পরিচিতি সভা মঙ্গলবার দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চৌকুড়ী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হোসেন।
অনুষ্ঠান শুরুতে চৌকুড়ী উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটি সভাপতি নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা সদস্য সচিব ও উপজেলা মুতাওয়াল্লি ফাউন্ডেশন সভাপতি এম আরিফুল আলম নোমানকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
চৌকুড়ী উচ্চ বিদ্যালয় শিক্ষক নাজিম উদ্দীন পাটোয়ারী ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সমাজসেবক আমান উল্লাহ আমান, আলী হোসেন, চৌকুড়ী উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক ওবায়দুল হক, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন, ঢালুয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার গাজী শাহাদাত হোসেন, চৌকুড়ী উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য শাহাবুদ্দীন, বিএনপি নেতা ইয়াছিন মিয়াজী, চৌকুড়ী উচ্চ বিদ্যালয় শিক্ষক মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন।
উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা শহীদ জিয়া গবেষণা পরিষদ যুগ্ম আহবায়ক মনির আহম্মেদ ভূঁইয়া, দেশবাংলা ইন্টারন্যাশনাল লিমিটেড চেয়ারম্যান নূরুল হুদা জাশেদ, পৌরসভা বিএনপি সহসভাপতি মনিরুজ্জামান মানিক, ঢালুয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক গোলাম ফকির প্রমুখ।
নাঙ্গলকোট প্রতিনিধি