কুমিল্লা | বঙ্গাব্দ

শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

  • প্রকাশের তারিখ : 1-জুন-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকেলে কুমিল্লা নগরীর একটি মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে ছাত্রদল নেতা ওমর ফারুক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনের ইতিহাসের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড জাতির জন্য অনুপ্রেরণা হয়ে আছে। তাঁর শাহাদাতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করি।”

দোয়া মাহফিলে ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মাইন উদ্দিন, শরীফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ