কুমিল্লা | বঙ্গাব্দ
নাঙ্গলকোট পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলীর সমর্থনে পরামর্শ সভা
নাঙ্গলকোট পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলীর...
0:00
0:00

নাঙ্গলকোট পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলীর সমর্থনে পরামর্শ সভা

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাঙ্গলকোট পৌরসভা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুল আলীর সমর্থনে পরামর্শ সভা বুধবার রাতে কেন্দ্রা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। পরামর্শ সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মাওলানা মোহাম্মদ সামছুজ্জামান। পরামর্শ সভায় নাঙ্গলকোট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কেন্দ্রা, মান্দ্রা ও জোড়পুকুরিয়া গ্রামের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। 
‎পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি রবিউল হোসেন, কাউন্সিলর প্রার্থী আব্দুল আলীর পিতা মোহাম্মদ আব্দুল কাদের, বিএনপি নেতা শামছুদ্দোহা সামু, মাস্টার দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আলী আকবর, ওয়ার্ড যুবদল সভাপতি মোহাম্মদ নাছির।
‎পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সফিক, এমরান হোসেন বতু, শামসুজ্জামান, মোহাম্মদ বাচ্চু, শাহ আলী, কাউন্সিলর প্রার্থী আব্দুল আলীর ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক মোহাম্মদ আকিবুল হাসান প্রমুখ। 
‎পরামর্শ সভায় বক্তাগণ আসন্ন নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলীর পক্ষে সর্বাত্মক সমর্থন দিয়ে নির্বাচনে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ