কুমিল্লা | বঙ্গাব্দ
খিলা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মঞ্জুরুল ইসলামের গণসংযোগ
খিলা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মঞ্জুরুল ইসলামের গণসংয...
0:00
0:00

খিলা ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মঞ্জুরুল ইসলামের গণসংযোগ

ছবির ক্যাপশন:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলনেতা ও মনোহরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক  মঞ্জুরুল ইসলাম মঞ্জু ইউনিয়নজুড়ে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগ ও শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। 

বুধবার (১৬সেপ্টেম্বর) উপজেলার সদরে অবস্থিত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী অফিস থেকে বের হয়ে মনোহরগঞ্জ বাজার ও খিলা ইউনিয়নে সকল ওয়ার্ড -গ্রামে গণসংযোগ এবং মোটরসাইকেল শোভাযাত্রা চলাকালে নেতাকর্মীদের হাতে প্লে কার্ড,ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তুলে।এসময় সাধারণ মানুষ ও ভোটারদের উচ্চাসিত দেখা যায়। 

গণসংযোগ চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভোটারদের উদ্দেশ্যে বলেন-আমি এই খিলা ইউনিয়নের সন্তান।ছাত্র জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী হয়ে অদ্যবধি পর্যন্ত সে আদর্শ বুকে ধারণ করে দলটির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি। 

তিনি বলেন -গত ১৭বছরে গণতন্ত্র মুক্তির আন্দোলনে আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম।অসংখ্য হামলা মামলার শিকার হয়েছি।তারপরও বিএনপির আদর্শ ও তৃণমূলের বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করিনি। আপনারা আমাকে ছিনেন।আমি বিএনপির মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ, খিলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করতে বদ্ধ পরিকর। 

তিনি আরো বলেন -বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার অভিভাবক মো.আবুল কালাম এমপি'র দিক নির্দেশনা অনুযায়ী সকল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।এসময় মনোহরগঞ্জ উপজেলা ও খিলা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ