কুমিল্লা | বঙ্গাব্দ
সাহসী ‘জেন জি’-তেই আস্থা,ভিক্টোরিয়া কলেজের উন্নয়নে আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী
সাহসী ‘জেন জি’-তেই আস্থা,ভিক্টোরিয়া কলেজের উন্নয়নে আশ্বাস এম...
0:00
0:00

সাহসী ‘জেন জি’-তেই আস্থা,ভিক্টোরিয়া কলেজের উন্নয়নে আশ্বাস এমপি মনিরুল হক চৌধুরী

ছবির ক্যাপশন:

বর্তমান তরুণ প্রজন্মকে ‘জেন জি’ হিসেবে আখ্যায়িত করে তাদের সাহসিকতা ও সম্ভাবনার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, এই প্রজন্মই আগামী দিনের জাতির কান্ডারী।

শনিবার (১১ এপ্রিল) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ-এর জিয়া মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, তরুণদের সাহসিকতা দেশের জন্য ইতিবাচক শক্তি হিসেবে কাজ করছে। একই সঙ্গে নিজের মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস-এর শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনে সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন।

কলেজের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি বলেন, জলাবদ্ধতা ও অবকাঠামোগত সংকট শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় তিনি প্রশ্ন তোলেন এবং অতীত ব্যবস্থাপনার সমালোচনা করেন।

সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়ে তিনি জানান, এক মাসের মধ্যে কলেজে তিনটি বাস বরাদ্দ দেওয়া হবে, যা পরে পাঁচটিতে উন্নিত করা হবে। পাশাপাশি ক্যাফেটেরিয়া সমস্যা সমাধান ও নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

সভায় কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁঞার সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ