নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গু মুক্ত ক্যাম্পাস করি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর ডিগ্রি ক্যাম্পাসে যুব রেড ক্রিসেন্ট, দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(০৬ এপ্রিল ২০২৬) কলেজের ডিগ্রি শাখার হৃদয়ে বাংলাদেশ ম্যুরালের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও যুব রেড ক্রিসেন্টের প্রফেসর ইনচার্জ প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া , শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও যুব রেড ক্রিসেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দলের সহকারি প্রফেসর ইনচার্জ মো. ওমর ফারুক মজুমদার, প্রধান অফিস সহকারী মাজহারুল ইসলাম সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা ও নজরুল হলের শিক্ষার্থীরা।
সরজমিনে দেখা যায় হৃদয়ে বাংলাদেশ ম্যুরালের সামনে কর্মসূচীর উদ্বোধন হওয়ার পর যুব স্বেচ্ছাসেবকবৃন্দ কবি কাজী নজরুল ইসলাম হল ও কলেজের আশাপাশের আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করে। এসময় মশা-নিধনে বিভিন্ন ফগিং ও স্প্রে করা হয়।
নজরুল হলের তত্ত্বাবধায়ক ও যুব রেড ক্রিসেন্টের প্রফেসর ইনচার্জ প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া বলেন, আমাদের হলের অবস্থান তুলনামূলকভাবে নিচু হওয়ার কারণে হলের চারদিকে পানি জমে থাকে, যেগুলো আমরা পাম্পের সাহায্যে বাহিরে ফেলতে হয়। তাই নজরুল হলে মশার উপদ্রব একটু বেশি। আজকে ক্যাম্পাসের আঙ্গিনা এবং বিশেষ করে নজরুল হলে রেডক্রিসেন্ট সোসাইটিকে সাথে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন অভিজান চালানো হবে আশা করি আর মশা থাকবে না। পাশাপাশি আমাদের সবাইকে সর্বদা সচেতন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে।
উদ্ভোদনী বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, ডেঙ্গু বর্তমানে একটা জাতীয় সমস্যা। সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। যুব রেড ক্রিসেন্ট দলের আজকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে আমি সাদুবাদ জানাই। এবং আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে একসাতে কাজ করে যেতে হবে।
প্রতিনিধি