কুমিল্লা | বঙ্গাব্দ
হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
0:00
0:00

হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্যামিরখিল হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  শনিবার শ্যামিরখিল হামজা বিন আব্দুল মুত্তালিব দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশন সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিলিপ দরবারের পীর মাওলানা শাহ সূফি রুহুল আমিন সিদ্দিকী।

হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশন সহ-সভাপতি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামিরখিল জামে মসজিদ খতিব মাওলানা আ ন ম রবিউল হক, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা শাহ জালাল, তিলিপ আলিম মাদরাসা আরবি প্রভাষক মাওলানা শাহ গিয়াস উদ্দিন, মৌকরা দারুসসুন্নাত হাফেজিয়া মাদ্রাসা সাবেক প্রধান শিক্ষক মাওলানা আবুল হাসেম, মাওলানা ইব্রাহিম খলিল।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা মাহফুজুল আলম খন্দকার, মাস্টার আব্দুল খালেক খোকন, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ। 

ইফতার মাহফিল শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ সূফি রুহুল আমিন সিদ্দিকী।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ