কুমিল্লা | বঙ্গাব্দ
কুবির সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক কেবি
কুবির সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক কে...
0:00
0:00

কুবির সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক কেবি

ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘সনাতন বিদ্যার্থী সংসদ’-এর ২০২৬-২৭ সেশনের আংশিক কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী শ্রী আকাশ পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রী কেবি জর্জ রায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী কর্ণ চন্দ্র আচার্য, কার্যালয়বিষয়ক সম্পাদক শ্রীমতী অদিতি পাল, ধর্মচক্রবিষয়ক সম্পাদক শ্রী সঞ্জয় তালুকদার, প্রচার সম্পাদক শ্রীমতী শ্রাবন্তী সরকার পূজা এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক শ্রী বন্ধন রায়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, ‘সনাতন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সংগঠনের আদর্শকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ পথচলায় সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা আরও সুন্দর ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি।’

এ বিষয়ে সভাপতি আকাশ পাল বলেন, ‘এই নতুন পদবি আমার জন্য কেবল একটি দায়িত্ব নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং আমাদের সনাতনী ঐতিহ্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার এক পরম সৌভাগ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একা কোনো বড় কাজ অর্জন করা সম্ভব নয়। আমাদের পুরো দল, সম্মানিত শিক্ষকবৃন্দ, অগ্রজ ও সহপাঠীদের যৌথ প্রচেষ্টায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’

উল্লেখ্য, এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ