বিশ্ববিদ্যালয় (কুবি)-এর গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলার আঞ্চলিক সংগঠন পদ্মা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) অ্যাসোসিয়েশনের সদস্য তিশা মনি হৃদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০৮ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর কমল চন্দ্র দাস এবং কুমিল্লা পলিটেকনিকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্সট্রাক্টর ওয়াসিমুল বারী। এ ছাড়া পদ্মা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সংগঠনের সদস্য এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবীন শিক্ষার্থী সাবিদ তালুকদার বলেন, “আজকের এই বিশেষ মুহূর্তে আমরা নবীনরা অপরিসীম আনন্দ ও গর্ব অনুভব করছি। এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দায়িত্ব ও স্বপ্নের নতুন সূচনা। সুন্দর আয়োজনের জন্য সভাপতি সাইবুর ভাই ও সাধারণ সম্পাদক শান্ত ভাইকে ধন্যবাদ জানাই। এটি শুধু একটি সংগঠন নয়, আমাদের শেখার জায়গা এবং একে অপরের সহযোগিতার পরিবার। আমরা বিশ্বাস করি, সকলের ঐক্য, সম্প্রীতি ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিতে পারব।”
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইবুর রহমান বলেন, “অ্যাসোসিয়েশনটি ২০২২ সালে একাধিক জেলা নিয়ে গঠিত হয়েছিল। সময়ের সঙ্গে কিছু সমস্যার কারণে কয়েকটি জেলা আলাদা হয়ে যায়। বর্তমানে গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর এই তিন জেলা নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকের ইফতার আয়োজন সফল করতে কার্যনির্বাহী সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “কিছু ‘ইনভিজিবল হ্যান্ড’ আছেন, যারা সামনে না এসেও সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি।
উল্লেখ্য, ইফতারের পূর্বে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হোসেন শাকেরের পরিচালনায় অ্যাসোসিয়েশনের সার্বিক কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কুবি প্রতিনিধি