কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য-কে ফুলেল শুভেচ্ছা ‎

  • প্রকাশের তারিখ : 26-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের পক্ষ থেকে কুমিল্লা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া-কে কলেজ অধ্যক্ষ নাজমা আক্তার সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। বুধবার সন্ধায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎কলেজ অধ্যক্ষ নাজমা আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
‎ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হাছান আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক মোহাম্মদ এনামুল হক। 
‎এসময় উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ওমর ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ফৌজিয়া আক্তার, গনিত বিভাগের বিভাগীয় প্রধান  নুরুল আফসার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সাজেদা আক্তার, প্রভাষক আলী আক্কাস, অহিদুর রহমান, নুরজাহান আক্তার, রিয়াজ মাহমুদ ভূঁইয়া, ওমর ফারুক ভূঁইয়া, বিবি হাওয়া, মকবুল আহমেদ। 
‎এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ প্রদর্শক আফরোজা সুলতানা, শরীরচর্চা শিক্ষক কাজী নজরুল ইসলাম বাহার প্রমুখ। 
‎সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজ আঙ্গিনায় বৃক্ষ চারা রোপণ করেন নবাগত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ