কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) আঞ্চলিক সংগঠন নেত্রকোনা স্টুডেন্ট'স এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সভাপতি হিসেবে এস এম সাদির ও সাধারণ সম্পাদক হিসেবে মোফাজ্জল হোসেনকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) নেত্রকোনা স্টুডেন্ট'স এসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপ্তিতে জানানো হয় যে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। এছাড়াও নবমনোনীত সভাপতি এস এম সাদির বলেন, নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশন একটি আঞ্চলিক সংগঠন। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। যা প্রধানত শিক্ষার্থীদের সাহায্য ও সহযোগিতার জন্যই গড়ে উঠা।
এছাড়াও তিনি জানান যে, নেত্রকোনা থেকে আগত সকল শিক্ষার্থীদের এক মেলাবন্ধন ও পরিবারের মতই সংগঠনটি। সুতরাং দায়িত্বশীলরা যেহেতু আমাদের উপর আস্থা রেখে নির্বাচিত করেছেন। আমরা সংগঠনকে এগিয়ে নিতে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এবং শীঘ্রই আমাদের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবো।
কুবি প্রতিনিধি