কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাপ্পি-কে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। শুক্রবার বিকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন বাপ্পি তুগুরিয়া গ্রামের তোফায়েল হোসেনের ছেলে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাপ্পি সরকার ও আইনশৃঙ্খলা বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকায় তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় আটক করা হয়েছে। আগামীকাল সকালে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।
নাঙ্গলকোট প্রতিনিধি