কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি)আঞ্চলিক সংগঠন নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের ২০২৬-২০২৭ এর কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর সালাম অর্ণব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে একই শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাবেদ মো:জুনাইদ ।
বুধবার(১৮ই ফেব্রুয়ারী ) নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এছাড়াও নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে আইসিটি বিভাগের শিক্ষার্থী আব্দুল আলী ইমন । সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আইসিটি বিভাগের ইকবাল হায়দার ইমন। এছাড়াও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউনুস সুজন(প্রত্নতত্ত্ব বিভাগ),আব্দুল্লাহ আল নোমান(গনিত বিভাগ),তাসনিম বিনতে হোসাইন(হিসাববিজ্ঞান)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদ হাসান মাহি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন শাহিদুল ইসলাম সামিন(হিসাব বিজ্ঞান বিভাগ),সানজিদা আনোয়ার(ব্যবস্থাপনা বিভাগ)। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল হাসান(সিএসই বিভাগ) ও ইমরান হাসান(পরিসংখ্যান বিভাগ)।
ছাত্রী বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার ও নাফিসা নুর।আইন বিষয়ক সম্পাদক সিয়াম হাসান ও শিক্ষা ও গবেষণা সম্পাদক জয়ন্ত কর্মকার ও মনির আহমেদ শিহাব। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইমাম হোসেন আইমান,জারিয়াতুল ফারিয়া,হিমু মজুমদার ও ইমরান হাসান।
নবমনোনীত সভাপতি তানভীর সালাম অর্ণব বলেন নোয়াখালী জেলা থেকে আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সুশৃঙ্খল ও সহায়ক করে তুলতে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, যোগাযোগ ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি যেকোনো বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও তিনি বলেন সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলে সামনের দিনগুলোতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।
কুবি প্রতিনিধি