“গণভোট-২০২৬” বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ এবং সকল শিক্ষকের অংশগ্রহণে উঠান বৈঠক আয়োজন সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান তালুকদার, উপজেলা প্রাথমিক এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম শেখ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন ও মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকদের মাঝে গণভোট-২০২৬ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, গণভোট সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণ ও উঠান বৈঠকের মাধ্যমে তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
মোঃ হাবিবুর রহমান সোহেল