কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজা ও ইয়াবাসহ ৩ জন আটক

  • প্রকাশের তারিখ : 10-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মহিলা মাদক পাচাঁরকারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল । শুক্রবার (৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এ অভিযান পরিচালনা করে। আটক হওয়া মাদক পাচাঁরকারিরা হলেন, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা গ্রামের মকবুল হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসী (২০) ও আফরোজা (১৮) এবং কুমিল্লার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মোঃ খোকনের স্ত্রী পারভীন আক্তার (৪৫)। র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ