কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • প্রকাশের তারিখ : 4-জানুয়ারী-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল/দুপুরে নগরীর ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা-তে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজা হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।জেলা প্রশাসন, কুমিল্লা এর আয়োজনে অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক ও ইভেন্টভিত্তিক খেলাধুলা অন্তর্ভুক্ত রয়েছে। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ