কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শিদলাই ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অত্যান্ত ঝাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) বিকাল ৩টায় দক্ষিণ শিদলাই বড় মাঠে কসবা ইউনাইটেড ফুটবল একাদশ ও জাফরগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যকার এই কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে টুর্ণামেন্ট কমিটির সভাপতি মোঃ রিটন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী মোঃ জাকির সরকার। খেলা উদ্বোধন করেন গ্রীস প্রবাসী মো. নাজমুল হাসান। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মো. ইমাম হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন গাজী সবুজ আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম মেম্বার, আব্দুল মতিন সরকার, হাজী মোঃ রহমত আলী, মোঃ এরশাদ সরকার, মোঃ আবু ইউসুফ সরকার, এএসআই মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাসুক মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাজী সাইদুল ইসলাম এমরান, জাহাঙ্গীর আলম মেম্বার, জাহাঙ্গীর আলম ডালিম, মোঃ ফজলুল হক সরকার। খেলায় ট্রাইবেকারে কসবা ইউনাইটেড ফুটবল একাদশ ৬-৫ গোলে জাফরগঞ্জ ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হয়। পরে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
মোঃ হাবিবুর রহমান সোহেল