কুমিল্লা | বঙ্গাব্দ

অবৈধ মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের তারিখ : 22-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বরুড়া উপজেলায় কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের লগ্নসার গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে দেখা যায়, স্কেভেটর মেশিন ব্যবহার করে কৃষিজমি কেটে গভীর গর্ত সৃষ্টি করা হয়েছে। এতে পার্শ্ববর্তী লগ্নসার দাখিল মাদ্রাসা ভবন হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন।

বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ বলেন, বরুড়া উপজেলার যেকোনো এলাকায় অবৈধভাবে ড্রেজার কিংবা স্কেভেটরের মাধ্যমে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ