কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আটক

  • প্রকাশের তারিখ : 21-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তা‌হেরকে (৬০) আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ডিবি পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতেই কুমিল্লা সদরের আড়াইওরা এলাকা থেকে তাকে আটক করা হয়। 
আটক হওয়া মোঃ আবু তাহের উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের মৃত. আব্দুল ম‌জিদের ছেলে।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত ওসি আব্দুস সালাম বলেন,আবু তাহেরকে শুক্রবার রাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ