কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

  • প্রকাশের তারিখ : 16-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সাবিনাকে আটক করেন র‌্যাব-১১ এর সদস্যরা। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন বলছেন, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ