কুমিল্লা | বঙ্গাব্দ

শুভ্র থেকে চাঁ'দা'বা'জির অভিযোগ, সংঘবদ্ধ চক্রের বি'রু'দ্ধে একাধিক মা'মলা

  • প্রকাশের তারিখ : 4-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লায় অপহরণ, চাঁদাবাজি, প্রতারণা ও হত্যাচেষ্টাসহ নানা অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ  এ অভিযোগে কোতোয়ালি মডেল থানায় একটি এফআইআর এবং আদালতে একটি সিআর মামলা করেছেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের বিভিন্ন সংস্থার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, অপহরণ, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ ও জালজালিয়াতির মতো অপরাধ করে আসছে। তারা প্রভাবশালী পরিচয় ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার এবং মানহানিকর কর্মকাণ্ডেও জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানায় দায়ের করা জিআর মামলা নম্বর ৪১(৮৫০)/২৪ (১৪ নভেম্বর ২০২৪)–এ এ চক্রের সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরবর্তীতে একই ঘটনার ধারাবাহিকতায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ সিআর মামলা (নং ৬১৫/২৬, ১৬ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়, যা আদালত আমলে নিয়েছেন।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৬৫, ৪২০, ৫০০, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অবৈধ সমাবেশ, মারধর, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অপহরণ, প্রতারণা, মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র দাবি করেন, অভিযুক্তরা ধারাবাহিকভাবে তার সম্মানহানি করেছে এবং এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, “শুভ্র সনাতনী” নাম ব্যবহার করে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণাও চালানো হচ্ছে।

এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোতোয়ালি থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী পক্ষ দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ