কুমিল্লা | বঙ্গাব্দ

৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবসে বরুড়ায় সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ : 9-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস–২০২৫ উপলক্ষে কুমিল্লার বরুড়ায় দিনব্যাপী নানা আয়োজন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। সরকারি নির্দেশনা অনুযায়ী “দুর্নীতিমুক্ত সমাজ গড়ি, সুশাসন নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর সকাল মঙ্গলবার সকাল ৯টায়   বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। এরপর দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি ও গণমানুষকে সম্পৃক্ত করতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে বরুড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “দুর্নীতি শুধু একটি অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সততার সমন্বয় না হলে দুর্নীতি প্রতিরোধ অসম্ভব। প্রতিটি নাগরিককে নৈতিকতার চর্চায় এগিয়ে আসতে হবে।”

বক্তব্য রাখেন–উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া,বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক –রাদে স্যাম বৈশ্নব, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, বরুড়া আদর্শ পৌরমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা আক্তার।

সভায় বক্তারা বলেন, দেশে উন্নয়ন বজায় রাখতে হলে দুর্নীতি রোধের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজ—সবার সম্মিলিত ভূমিকা থাকতে হবে। যুবসমাজকে দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করতে আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দিবসটি ঘিরে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ, পোস্টার প্রদর্শনী ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ।

শেষে দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ থেকে সবাই মিলে শপথ পাঠ করেন “দুর্নীতি করব না, দুর্নীতি সহ্য করব না।”

দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ জানান, এ ধরনের আয়োজন মানুষের নৈতিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তারা আরো সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ