কুমিল্লা | বঙ্গাব্দ

পুরাতন বই দিলে মিলেছে নতুন বই 

  • প্রকাশের তারিখ : 1-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

সমতট পড়ুয়া। কুমিল্লার একটি সাহিত্য সংগঠন। এ সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বই বিনিময় প্রহর অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) কলেজের ডিগ্রি শাখার কলা ভবনের সামনে এই অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানের উদ্ভোদন করে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা। 

প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, বই পড়া শুধু মানুষের সাংস্কৃতিক বিকাশ নয় আমাদের মননশীলতাকে পরিবর্তন করে দেয়। বই পড়া মানে একটি চরিত্রের সাথে কথা বলা। একটি বই একবার পড়ার পর দ্বিতীয়বার সেই বই পড়তে কারোই ইচ্ছে করে না। তখন আমরা বইটি বুক সেলফে রেখে দেই। তবে কেমন হয় যদি বইটি বুক সেলফে না রেখে একে অপরের কাছে বিনিময় করি। তেমনি এক উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন 'সমতট পড়ুয়া'।

দেখা যায়, সমতট পড়ুয়ার এই বই বিনিময় প্রহর অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলেছে উৎসবের আমেজ। কলা ভবনের সামনের মাঠকে সাজানো হয়েছে বাহারি সাজে৷ সংগঠনের সদস্যরা বই নিয়ে বসে আছেন গাছতালায় ও টোন-টেবিলে। তাদের কাছ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের পড়ের ফেলা বই দিয়ে আবার নিয়ে যাচ্ছেন নতুন বই। অন্তত সাড়ে ৫০০ বই দেওয়া-নেওয়া হয় এ অনুষ্ঠানে।

উদ্ভোদনী অনুষ্ঠানের সভায় সমতট পড়ুয়ার সভাপতি শিমুল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানসিব জুনায়েদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন- কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, মো. মুনছুর হেল্লাল, সমতট পড়ুয়ার প্রতিষ্ঠিতা সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মুক্তি সাহা ঈশিতা ও অভিষেক কর, সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সুপ্তি সাহা ইশিকা, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন নাবিল, অর্থ পরিকল্পনা সম্পাদক ফাহিমা মজুমদার প্রমুখ।

সংগঠনের সদস্যরা বলেন, ২০১৯ সালের ১ ডিসেম্বর থেকে সমতট পড়ুয়া শুরু হয়। আমাদের কাজ সাধারণ মানুষকে বই পড়ায় উদ্ভুদ্ধ করা। এই লক্ষ নিয়ে আমার কাজ করে থাকি।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ