ব্রাহ্মণপাড়ায় ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন মহালক্ষীপাড়া তোফাজ্জল হোসেন আইডিয়াল স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়৷ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. মনিরুল হক সরকার এর সভাপতিত্বে মহালক্ষীপাড়া একতা ক্লাব কতৃক আয়োজিত মিনি বার ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ শাহ আলম খোকন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আলম মিঠু, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মোঃ হাসান ভূইয়া, মুক্তিযোদ্ধা আঃ ছাক্তার মোল্লা, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সরকার, সমাজ সেবক আকতার হোসেন, প্রধান শিক্ষক মোঃ মাসেকুল ইসলাম রোম্মান, শাহ জালাল সরকার, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শিমুল৷ ফাইনাল খেলা শিদলাই একাদশ বনাম লাড়ুচো একাদশ অংশগ্রহণ করে৷ খেলাটি পরিচালনা করেন মোঃ শাহাদাৎ হোসেন৷ খেলায় লাড়ুচো একাদশ ট্রাইবেকারে বিজয়ী হয়৷ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথি বৃন্দ৷
মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া