কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় জমকালো আয়োজনে ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশের তারিখ : 8-নভেম্বর-2025 ইং
ব্রাহ্মণপাড়ায় জমকালো আয়োজনে ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন: ব্রাহ্মণপাড়ায় জমকালো আয়োজনে ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট”। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ হুমায়ুন কবির (রুকু) ভূইয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী জসিম উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল হক ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, সহ-সভাপতি মোঃ শাহআলম খোকন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আলম মিঠু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু এবং সমাজসেবক মোঃ আকতার হোসেন।

উদ্বোধনী খেলায় কল্পবাস পায়েল সামি একাদশ ট্রাইব্রেকারে হরিমঙ্গল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলার মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক টানটান উত্তেজনায় উপভোগ করেন উদ্বোধনী ম্যাচটি।

খেলা শেষে অতিথিরা বলেন, “খেলাধুলা যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখে, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সহায়তা করে। এমন আয়োজন ব্রাহ্মণপাড়ার তরুণদের অনুপ্রাণিত করবে।”

উপজেলা জুড়ে এ টুর্নামেন্ট নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ