কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন কেন্দ্র পরিদর্শন

  • প্রকাশের তারিখ : 23-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

মো. আবদুল্লাহ, বুড়িচং।।
বুড়িচংয়ে টিসিভি ভ্যাকসিন ক্যাম্পেইন চলাকালে বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ডা. মালেকুল আফতাব ভূইয়া টিকাদান কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ভ্যাকসিন সংরক্ষণের মান ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি নির্ধারিত বয়সের সকল শিশুকে টিকাদানের আওতায় আনতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

ডা. মালেকুল আফতাব ভূইয়া বলেন, “টিসিভি ভ্যাকসিন টাইফয়েড প্রতিরোধে অত্যন্ত কার্যকর। প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনতে অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

এ সময় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ