নেকবর হোসেন।।
কুমিল্লায় নবনির্মিত খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে হাসপাতাল ভবনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আতাউর রহমান জসিম।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাঈফ উদ্দিন, এবং এনএইচএন বোর্ড অব অ্যাডভাইজার্সের সদস্য সৈয়দ রেজওয়ান কবিরসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন বলেন, “কুমিল্লার মানুষ যেন ঘরোয়া পরিবেশে উন্নত চিকিৎসা সেবা পেতে পারে—সে লক্ষ্যেই খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে ডায়াবেটিস ও নন-কমিউনিকেবল ডিজিজের চিকিৎসায় এই হাসপাতালটি কুমিল্লা অঞ্চলে অনন্য ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,“আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে থেকে মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।”
বক্তারা জানান, কুমিল্লা অঞ্চলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করবে এই হাসপাতাল। এখানে ডায়াবেটিস, হৃদরোগ, শিশু ও নারী রোগের চিকিৎসা, পাশাপাশি ল্যাব, ফার্মেসি ও ২৪ ঘণ্টা জরুরি সেবা থাকবে।
সভা শেষে অতিথি ও সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং নতুন এই স্বাস্থ্যসেবা উদ্যোগের সাফল্য কামনা করেন।
কুমিল্লা গেজেট