মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া ফুটসাল ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় পূর্বপাড়া যুব সমাজের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জমির হোসেন রেজভী। বিশেষ অতিথি ছিলেন কমফোর্ট হসপিটালের ম্যানেজার মোঃ আব্দুস সাত্তার এবং প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সোলেমান।
রেফারির দায়িত্বে ছিলেন শেখ রাসেল, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইয়াছিন ও মোঃ হাছান। ফাইনালে শাপলা একাদশ ও আইকনিক একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে আইকনিক একাদশ ২-০ গোলে শাপলা একাদশকে পরাজিত করে শিরোপা জেতে।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে প্রাইজমানি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আব্দুল লতিফসহ আয়োজক কমিটির সদস্যরা।
কুমিল্লা গেজেট. কম