কুমিল্লা | বঙ্গাব্দ
ভিক্টোরিয়া কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: গুণীজন শিক্ষকের সংবর্ধনা
ভিক্টোরিয়া কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: গুণীজন শিক্ষকের স...
0:00
0:00

ভিক্টোরিয়া কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: গুণীজন শিক্ষকের সংবর্ধনা

ছবির ক্যাপশন:

মো: রাকিব হোসেন।।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বর্ণাঢ্য আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনার আয়োজন করা হয়। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের সভাপতি ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা গুণী শিক্ষকের গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এ বছর সমাজকল্যাণ (বর্তমান সমাজকর্ম) বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবদুস সামাদ-কে ‘গুণী শিক্ষক’ হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের হাতে ফুল তুলে দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে।

প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, “ছাত্র-শিক্ষকের মর্যাদা যদি যথাস্থানে না থাকে, তবে শিক্ষাব্যবস্থার অবনতি ঘটবে। দায়িত্ববোধ ও পরিকল্পনা নিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিলে শিক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাবে।”

এসময় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার। কলেজের শিক্ষক-কর্মচারী, নয়টি সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবে উদযাপিত হয়। ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ