কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃ'ত্যু
ব্রাহ্মণপাড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃ'ত্যু
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃ'ত্যু

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ( ১৫ জুলাই ) দুপুরে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে ইমরান ( ৮ ) ও একই এলাকার আবদুল আওয়ালের ছেলে জোনায়েদ ( ৮ )। সম্পর্কে তারা চাচাতো ভাই। 

স্থানীয়রা জানান, একই এলাকার সমবয়সী ইমরান, জোনায়েদ ও বাইজিদ নামে তিন শিশু দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। পরে তাদের তিনজনের মধ্যে জোনায়েদ ও ইমরানকে ডুব দেওয়ার পর আর ভেসে উঠতে না দেখে বাইজিদ চিৎকার করলে স্থানীয় বাসিন্দা ইয়াসিন মিয়া দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ বলেন, ঘটনাটি শুনে আমরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। পানিতে ডুবে একসাথে দুটি শিশুর মৃত্যু অত্যান্ত মর্মান্তিক দুর্ঘটনা।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জ্যোতি প্রকাশ বিশ্বাস বলেন, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা পরীক্ষানিরীক্ষা করে তাদের মৃত পাই। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ