কুমিল্লা | বঙ্গাব্দ
দেবিদ্বারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
দেবিদ্বারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
0:00
0:00

দেবিদ্বারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবির ক্যাপশন:

কুমিল্লার দেবিদ্বারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ওই মি‌ছি‌লের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকায় ওই মি‌ছিল হয় ব‌লে জানা যায়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে মহাসড়কের এক পাশে জড়ো হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। মিছিলটি মহাসড়কের একটি নির্দিষ্ট অংশ প্রদক্ষিণ করে অত্যন্ত দ্রুততার সাথে স্থান ত্যাগ করে চলে যায়। মিছিলটির নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার রাকিব ও ইমরান আরিফিন ইমু এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি জহির উদ্দিনসহ কয়েকজন নেতাকর্মী। 

​এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, "জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমি যখন উপজেলা হলরুমে ছিলাম, তখন জানতে পারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী একটি ঝটিকা মিছিল করেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ