কুমিল্লা | বঙ্গাব্দ
জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা
জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা
0:00
0:00

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে লালমাইয়ে আলোচনা সভা

ছবির ক্যাপশন:

কুমিল্লার লালমাইয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ-সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) সকাল ১১টায় লালমাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির নেতা মাওলানা মো. জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসাইন রুমন, উপজেলা ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান সাব্বির এবং শুভ।

বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের অবদানের কথা স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যুগ-যুগান্তর ও যে-যে টিভির বিশেষ প্রতিনিধি এবং সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মজুমদার, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন ডালিম, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ