কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম সরকার, ছাত্র প্রতিনিধি মো. মাসুদ আলম এবং জুলাই আন্দোলনের যোদ্ধা মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একই সঙ্গে শহিদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ