মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নির্দেশে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর সূত্রধর বাড়ি, উত্তর শ্যামপুর সূত্রধর বাড়ি, সদর কালী বাড়িসহ একাধিক পূজা মণ্ডপে তারা যান।
পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা। এসময় পূজার নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসির মুন্সী (সাংগঠনিক সম্পাদক-২), শ্রমিক দলের সভাপতি ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ মোল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিআরটিবির চেয়ারম্যান কবির হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মেম্বার, বিএনপি নেতা মানিক ও ফারুক মাস্টার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, যুবদল নেতা মাসুদ পারভেজ ও মাইন উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন বলেন, “বাংলাদেশ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। শারদীয় দুর্গাপূজা এদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এখানে সবার অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। ভবিষ্যতেও যে কোনো উৎসব ও জনস্বার্থে সবসময় জনগণের পাশে থাকবে বিএনপি।”
কুমিল্লা গেজেট