কুমিল্লা | বঙ্গাব্দ

অনৈতিক সুবিধা না পেয়ে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশের তারিখ : 30-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে অনৈতিক সুবিধা না পেয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি বিষয়টি পরিষ্কার করে জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সব সময় আইন-কানুন এবং নির্বাচন কমিশনের নির্দেশনাকেই প্রাধান্য দেন।

তিনি আরও বলেন, সম্প্রতি বয়স বাড়িয়ে নতুন এনআইডি কার্ড তৈরির প্রবণতা বেড়েছে। অনেকেই জাল জন্মসনদ ব্যবহার করে এনআইডি করতে চান। এসব ক্ষেত্রে কাগজপত্র যাচাইয়ের পরই আবেদন গ্রহণ করা হয়, অন্যথায় তা বাতিল হয়।

২২ সেপ্টেম্বর এক ব্যক্তি অন্যের আইডি আবেদন রাখার জন্য ফোনে অনুরোধ করেন, কিন্তু বয়স নিয়ে সন্দেহ থাকায় অফিসে তা গ্রহণ করা হয়নি। পরে ২৯ সেপ্টেম্বর সরেজমিনে যাচাই-বাছাই ও সাক্ষাৎকারে অনিয়ম ধরা পড়ে। এরপরই ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে নানা অসত্য তথ্য প্রচার করেন।

মোঃ হুমায়ুন কবির অভিযোগ করেন, “শুধুমাত্র অনৈতিক সুবিধা না পেয়েই প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

অন্যদিকে সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা নির্বাচন কর্মকর্তার সততা ও ন্যায়নিষ্ঠার প্রশংসা করেছেন। তারা জানান, সঠিক কাগজপত্র জমা দিলেই নির্দিষ্ট প্রক্রিয়ায় কাজ সম্পন্ন হয়, কোনো ঘুষ বা অনৈতিক সুবিধার ইঙ্গিত পাননি।

এ বিষয়ে সাংবাদিক পরিচয়ধারী মারুফ বলেন, তার মামাতো ভাইয়ের এনআইডি করতে গেলে কর্মকর্তারা হয়রানি করেছেন। তবে তিনি অভিযোগ করেন, মাসে তিন-চারটি ফাইল যাচাই ছাড়াই কাজ করে দিতে না পারলে সমস্যা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ