কুমিল্লা | বঙ্গাব্দ

বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় ঘোষণার দাবিতে জামায়াতের মানববন্ধন

  • প্রকাশের তারিখ : 28-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ ইব্রাহিম, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঙ্গরা শাখা। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গরা ডাক বাংলোর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন থানা জামায়াতের আমির মাষ্টার আবদুর রহিম, সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আবদুল জব্বার ও মাওলানা মজিবুর রহমান।

বক্তারা বলেন, ১০টি ইউনিয়ন নিয়ে ২০১৬ সালে গঠিত হয় বাঙ্গরা বাজার থানা। প্রায় আড়াই লাখ জনসংখ্যা, স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসেবার চাপ সামলাতে এখন এটি উপজেলায় রূপান্তর সময়ের দাবি। মুরাদনগর উপজেলা সদর থেকে দূরত্বের কারণে স্থানীয় মানুষ বিভিন্ন দাপ্তরিক কাজে ভোগান্তির শিকার হচ্ছেন।

তারা অবিলম্বে বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় উন্নীত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মনিরুল আলম, হাফেজ সিফাত উল্লাহ, কামরুল হাসান, হাফেজ ফেরদৌস আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ