কুমিল্লা | বঙ্গাব্দ

মনোহরগঞ্জে বাসচাপায় অটোচালকসহ দু’জন নিহত

  • প্রকাশের তারিখ : 16-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।। 
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের খিলা রেলগেইটে নিলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোচালকসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নিলাচল সার্ভিসের (ঢাকা মেট্রো ব-১৫-৯০৯১) বাসটি খিলা বাজারের দক্ষিণ পাশের রেলগেইট এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোযাত্রী মনোহরগঞ্জ উপজেলার সাতেস্বর গ্রামের শাহ আলম (৬০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অটোচালক বাদল (১৮) ও তার বাবা বান্দুয়াইন গ্রামের সফিকুর রহমান (৬০)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাদল মারা যান। এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ