কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় কীটনাশক খেয়ে বৃদ্ধের আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় কীটনাশক খেয়ে বৃদ্ধের আত্মহত্যা
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় কীটনাশক খেয়ে বৃদ্ধের আত্মহত্যা

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক খেয়ে সহিদুল ইসলাম (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সহিদুল ইসলাম ওই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।

পরিবার জানায়, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ পর প্রতিবেশীদের জানান, তিনি কেড়ির বড়ি জাতীয় কীটনাশক খেয়েছেন।

তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে টমছম ব্রিজ এলাকায় তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ