কুমিল্লা | বঙ্গাব্দ

দেবিদ্বারে মাদ্রাসার জায়গা দখলের অভিযোগে গাছ কাটলেন স্থানীয় ব্যক্তি

  • প্রকাশের তারিখ : 10-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দেবিদ্বারে জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম রামপুর মাদ্রাসার জায়গার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, রামপুর গ্রামের মোহাম্মদ আলী সুমন ভূইয়া মাদ্রাসার জায়গা নিজের দাবি করে ওই জমির কয়েকটি গাছ কেটে ফেলেন। মাদ্রাসায় বর্তমানে প্রিন্সিপাল ও কর্তৃপক্ষের অভাব থাকায় সুযোগ কাজে লাগিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা ওরম ফারুক ভূইয়া বলেন, “সুমন ভূইয়া যে জায়গার গাছ কেটেছে সেটি প্রায় ৩০ বছর ধরে মাদ্রাসার দখলে রয়েছে। তিনি কীভাবে গাছ কাটলেন তা বোধগম্য নয়।”
আরেক স্থানীয় মোখলেছুর রহমান জানান, “সুমন ভূইয়ার পরিবারের একজন ওই জায়গা মাদ্রাসায় দান করেছিলেন। তবে দলিলের জটিলতার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ কাগজ বুঝে নিতে পারেনি। এই সুযোগে সুমন ভূইয়া জায়গাটি নিজের নামে দলিল করে নিয়েছেন।”

অভিযুক্ত মোহাম্মদ আলী সুমন ভূইয়া দাবি করেন, “এ জায়গা আমাদের। আমার মায়ের নামে দলিল রয়েছে। আমার ভাই জমি বিক্রি করেনি, শুধু বন্ধক দিয়েছিল।”

এ বিষয়ে ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম কালু বলেন, “জমি বিক্রি হয়েছিল প্রায় ৩০ বছর আগে, আর জমি ভরাট করা হয়েছিল ২০ বছর আগে। সাম্প্রতিক পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ধরনের ঘটনা ঘটছে।”

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ