কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অন...
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়োজনে হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শশীদল ইউনিয়ন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রোকন উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন বাঁশতলী ইউনিট সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমীর মাওলানা রেজাউল করিম, ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহমান সেলিম, সেক্রেটারি মাওলানা মো. বাছির উদ্দিন (বিএসসি), সহকারী সেক্রেটারি মাওলানা মো. জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাত্রশিবির ও স্থানীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ