কুমিল্লা | বঙ্গাব্দ
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ২ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ২ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক
0:00
0:00

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ২ হাজার ইয়াবাসহ নারী-পুরুষ আটক

ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল ও এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে দেউষ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—পটুয়াখালী সদর উপজেলার টাউন বহাল গাছিয়া গ্রামের মো. শাহ আলম হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন হাওলাদার (২০) এবং মাদারীপুর জেলার রাজৈর থানার খালিয়া গ্রামের মো. ওহাব আলী বেপারীর মেয়ে সোনিয়া আক্তার (২৫)।

পরে তাদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ