মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহাম্মদ ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম খোকন, যুগ্ম আহবায়ক মোঃ মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া ও মোঃ শাহজাহান সাজু।
এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এডভোকেট মোঃ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার ভূইয়া, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, আগামীর বাংলাদেশে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে দলের প্রতিটি নেতাকর্মীকে সততা ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তারা বিএনপি ও জিয়া পরিবার নিয়ে যেকোনো ষড়যন্ত্র সাধারণ মানুষের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
কুমিল্লা গেজেট