মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া দারুল কুরআন মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দী, পুরস্কার বিতরণ ও শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া বাজার কমিটির সভাপতি হাজী মো. মোজাম্মেল হক ভূইঁয়া (দুলাল) এবং সার্বিক তত্ত্বাবধান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. তামজীদ ভূইঁয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। এছাড়া ওয়াজ করেন মুফতি রেজাউল করিম, মুফতি সাঈদ আহম্মেদ কলরব, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী ও মুফতি দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি হাজী মো. আবু কাউছার, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে হাফেজ ছাত্রদের সাফল্যের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।
কুমিল্লা গেজেট