কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইন

  • প্রকাশের তারিখ : 31-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

গত রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঘর নির্মাণের জন্য টিন, খুঁটি, টুয়া সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মো. আব্দুল হান্নান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ড. মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. আলমগীর হোসেন সরকার ও ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন ক্বারী আব্দুস সাত্তার, নাল্লা ওয়ার্ড জামায়াত সভাপতি মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আজাদ হোসাইন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, মো. কাউছার আলম, মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া, মামুনুর রশীদ, মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের মালিকানাধীন সাতটি ঘর ভস্মীভূত হয়। আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ