কুমিল্লা | বঙ্গাব্দ

মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিলেন চার হাজার মানুষ

  • প্রকাশের তারিখ : 30-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণের ২২ নং ওয়ার্ডের পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুর ৩টায় মানবিক কুমিল্লার আয়োজনে শুরু হওয়া এ ক্যাম্পে চার হাজারেরও অধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধও বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বিকাল সাড়ে ৫টায় ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা, ডা. জনি প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, বিএনপি নেতা শাহ আলম মজুমদার, আনোয়ার উল্লা কমিশনার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন ভূঁইয়া, মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মোবারক, মনির ভূঁইয়া, সদস্য মোতালেব হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ