কুমিল্লা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে বিএনপি উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর মোটর শোভাযাত্রা

  • প্রকাশের তারিখ : 29-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট ।।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লাকসাম) আসনে শুক্রবার মোটর শোভাযাত্রা করেছেন।

দুপুরে লাকসাম এলাকায় পৌঁছালে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। পরে শতাধিক গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে তিনি নাঙ্গলকোট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রা শেষে মনিরুল হক চৌধুরী নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্নার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া, অধ্যাপক মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম ভূঁইয়া, আরিফুল আলম নোমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ