কুমিল্লা | বঙ্গাব্দ

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক: আবুল কাশেম

  • প্রকাশের তারিখ : 29-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেছেন, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, “আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন। ১৯৭৮ সালের এই দিনে এক ঐতিহাসিক মুহূর্তে স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী শাসনব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনর্জীবিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”

আবুল কাশেম আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার রক্ষায় সবসময় কাজ করেছে। কয়েকবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় এসে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে ভূমিকা রেখেছে দলটি।

শেষে তিনি স্বাধীনতার মহান ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার ও সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ