মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমেনা বেগম (আলেকা প্রকাশ আমেনা) দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মো. শফিক প্রকাশ জবানুল ইসলামের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দীর্ঘদিন ধরে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর একইদিন আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা গেজেট