মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার (২৫ আগস্ট) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. ফরহাদ আবেদীন।
ডা. মালেকুল আফতাব ভূইয়া বলেন, “একজন মা শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানোর ক্ষেত্রে অনেক জটিলতার মধ্য দিয়ে যান। তবে মানসিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। গর্ভকালীন সময় থেকেই মাকে সিদ্ধান্ত নিতে হবে যে, শিশুকে অন্তত দুই বছর বা প্রয়োজন অনুযায়ী মাতৃদুগ্ধ খাওয়াবেন। এই মানসিকতা তৈরি হলে আর জটিলতা থাকে না।”
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে ডেলিভারি হলে শিশুকে দুধ খাওয়ানোর সঠিক নিয়ম শেখা সহজ হয়। কারণ সেখানে প্রশিক্ষিত নার্সরা প্রয়োজনীয় সহযোগিতা করে থাকেন। প্রতিটি মায়ের গর্ভকালীন চিকিৎসা ভালো প্রতিষ্ঠানে হওয়া দরকার উল্লেখ করে তিনি সচেতন নাগরিকদের মাতৃদুগ্ধ বিষয়ক স্বাস্থ্য বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন
কুমিল্লা গেজেট